খুলনা, বাংলাদেশ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী

[ccfic]

ডেস্ক :

আগামী ১ জুন থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গায় বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।তিনি বলেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে ৭ ঘণ্টার মাথায় গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট হয়েছে।’আইনমন্ত্রী আরও বলেন, ‘১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আদালত ছুটিতে। শুধুমাত্র নারীর প্রতি সহিংসতা শিশুর প্রতি সহিংসতা সংক্রান্ত যে আদালত ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে এ আদালতগুলো খোলা থাকবে। তাহলে আপনারাই দেখেছেন ১ জুন থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT