খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

রুশ সীমান্তের কাছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানে সাইবার হামলা

[ccfic]

ডেস্ক :

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলির বহনকারী রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি বিমানে সাইবার হামলা হয়েছে। বিমানটি রাশিয়ার সীমান্তের কাছে উড়ছিল বলে জানা গেছে।সোমবার (২৫ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এস্তোনিয়ায় ব্রিটিশ সেনাদের পরিদর্শন শেষে যুক্তরাজ্যে ফেরার পথে প্রতিরক্ষামন্ত্রীর বিমানে এ হামলা হয়। হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইবার হামলার কারণে বিমানের জিপিএস ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে প্রায় তিন ঘণ্টার ফ্লাইটে পাইলটদের বিকল্প নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করতে হয়।এর আগে গত মাসে কৃষ্ণসাগরের ওপর একটি আরএএফ গোয়েন্দা বিমানকে দুটি রুশ যুদ্ধবিমান ‘বারবার ও বিপজ্জনকভাবে’ বাধা দেয়। যদিও ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।বিবিসি জানিয়েছে, জন হেইলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিমানটির গতিপথ বিমান অনুসরণকারী বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এস্তোনিয়া সফরের সময় হেইলি রাশিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়া ব্রিটিশ সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন।এর আগেও ২০২৪ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসকে বহনকারী একটি আরএএফ বিমানের জিপিএস সংকেত রুশ ভূখণ্ডের কাছে উড়ার সময় বিঘ্নিত করা হয়েছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT