খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় কৃষকের মাঝে উপকরণ বিতরণ
  রামিসা হ”ত্যা-ধ”র্ষণ মা”মলায় ১ জুন শুনানি আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ
  তেরখাদায় ছাত্রদলের বিক্ষোভ, তারেক রহমানকে কটূক্তিকারীর বহিষ্কার দাবি
  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন 
  শ্রীমঙ্গল রেল জংশনে আসন সংকট: ঈদে যাত্রীদের চরম ভোগান্তি
  ঈদগাঁওতে দুর্যোগ সহায়তা পেলেন ৬ শতাধিক পরিবার 
  ঈদগাঁওতে সুইটস্ এন্ড পিউর ফুডস্ প্রতিষ্ঠানের যাত্রা শুরু
  ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া
  কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুর ডালিম খুন. মোল্লা জাহাঙ্গীর আলম:

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনা নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দায় এক দিনমজুরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ডালিম গাজি ৩৫। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, রবিবার, ২৪ মে ভোর সাড়ে ৫টার দিকে জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ওসি আরও বলেন, “নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। তার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শনিবার দিবাগত রাতে মসজিদের বারান্দায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার উদ্দেশ্য ও জড়িতদের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি বলেন, “কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।স্থানীয় বাসিন্দারা জানান, জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত মসজিদটির বারান্দা রাতে খোলা থাকে। দিনমজুররা অনেক সময় সেখানে বিশ্রাম নেন। এমন পবিত্র স্থানে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিহত ডালিম গাজির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT