খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

[ccfic]

সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত শুহিন সরদার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে শুহিন বাড়িতে অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।স্থানীয়দের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT