খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

কালবৈশাখীর তাণ্ডব, ৪৮ ঘণ্টা বিদ্যুৎহীন উপজেলার ৫০ হাজার মানুষ

[ccfic]

ডেস্ক :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে ৪৮ ঘণ্টা বিদ্যুৎহীন অন্তত ২০টি এলাকার প্রায় ৫০ হাজার মানুষ। গত বৃহস্পতিবার (২১ মে) সকালে কালবৈশাখী ঝড়ের পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এখনো স্বাভাবিক হয়নি।এলাকাগুলো হলো— পৌরসভার গাবেরগ্রাম, বনচিথলিয়া, বালিজুড়ী নামাপাড়া, বানীকুঞ্জ, কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান, লালডোবা, ঘুঘুমারী, বিনোদটঙ্গী, নলছিয়া, চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল, হিদাগাড়ী, পাকরুল, কোয়ালীকান্দি, গুনারীতলা ইউনিয়নের বাকুরচর আংশিক, জোড়খালী ইউনিয়নের খিলকাটিসহ ২০টি গ্রাম। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ না ফেরায় প্রায় অন্ধকারে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ।কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার বাসিন্দা ইউসুফ হোসেন বলেন, ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইল ফোন চার্জ দিতে না পেরে যোগাযোগে ভোগান্তি হচ্ছে। ফ্রিজের খাবার ও নষ্ট হয়ে গেছে।বিনোদটঙ্গী এলাকার রনি আহমেদ বলেন, টানা বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। এতে যোগাযোগসহ দৈনন্দিন কাজে চরম সমস্যা হচ্ছে।পৌরসভার গাবেরগ্রাম এলাকার ইমরান মিয়া বলেন, কালবৈশাখীর কারণে ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রয়েছি। বিদ্যুৎ না থাকায় খুব কষ্টের শেষ নেই।বাকুরচর এলাকার মেঘলা বলেন, ৪৮ ঘণ্টা দিন ধরে বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জ ও নেটওয়ার্ক নেই। কারো সাথে যোগাযোগ করতে পারছি না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার সকালের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ায় ৭টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে।তিনি আরও জানান, কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও জনবল সংকটের কারণে মেরামতকাজ বিলম্বিত হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT