
ডেস্ক :
যুক্তরাজ্যের রেডিও স্টেশন ‘রেডিও ক্যারোলিন’ ভুলবশত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর সংবাদ প্রচার করেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে এসেক্সের প্রধান স্টুডিওতে একটি কম্পিউটার ত্রুটির কারণে ‘ডেথ অব আ মনার্ক’ প্রক্রিয়াটি অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হয়ে যায়। এর ফলে রাজা মারা গেছেন বলে ভুল ঘোষণা সম্প্রচারিত হয় এবং নিয়ম অনুযায়ী স্টেশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। রেডিও ক্যারোলিনের ব্যবস্থাপক পিটার মুর ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে দ্রুত সম্প্রচার চালু ও অন-এয়ার ক্ষমা প্রার্থনার কথা জানান। তিনি রাজা ও শ্রোতাদের মানসিক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন। এই ভুলের সময় রাজা-রানি উত্তর আয়ারল্যান্ড সফরে ছিলেন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই সাবেক ‘পাইরেট রেডিও’ স্টেশনটি বর্তমানে নিয়মিত রাজার বড়দিনের বার্তা সম্প্রচার করে।
