খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নওগাঁ জেলার পোরশা প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা।
  রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে সরগরম টিএসবি ইউনিয়ন.
  হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি
  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই
  হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু
  সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে
  দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।
  ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ
  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :শুক্রবার (১৫ মে) দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।পরে ঘটনাস্থলে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারা অনুযায়ী বড় শীতলাই গ্রামের মোহাম্মদ আলী ছেলে মোঃ শামিম (৩০) এবং সুজালপুর খালপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নুর আলম (৩০)কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বীরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT