খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান
  টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা
  ওয়াল্ডভিশনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সভা
  মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা
  নওগার নিয়ামতপুর ১০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের, অভিযুক্ত পলাতক।
  দিঘলিয়ায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
  ডুমুরিয়ায়‌ লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন
  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবে নতুন চমক, নেতৃত্বে মেসবাহ-রুম্মান
  মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা!
  একযোগে নতুন ভিসি পেলো ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়

নওগার নিয়ামতপুর ১০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের, অভিযুক্ত পলাতক।

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামের বাসিন্দা বগা পাহাড়ের ছেলে সুনীল পাহান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা নিপেন পাহানের ছেলে প্রসেনজিৎ পাহানের বিরুদ্ধে বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। তারা দুজনই আদিবাসী সম্প্রদায়ের সদস্য।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ টাকা নিয়ে সুনীল পাহান ও প্রসেনজিৎ পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রসেনজিৎ পাহান বাঁশ দিয়ে সুনীল পাহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন সুনীল পাহান।পরে পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যেই সুনীল পাহানের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পলাতক রয়েছেন।নিয়ামতপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT