খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান
  টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা
  ওয়াল্ডভিশনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সভা
  মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা
  নওগার নিয়ামতপুর ১০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের, অভিযুক্ত পলাতক।
  দিঘলিয়ায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
  ডুমুরিয়ায়‌ লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন
  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবে নতুন চমক, নেতৃত্বে মেসবাহ-রুম্মান
  মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা!
  একযোগে নতুন ভিসি পেলো ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়

মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা!

[ccfic]

মৌলভীবাজার প্রতিনিধি: সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির দাবিতে মৌলভীবাজার কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল (রাজনগর থানার সাবেক মুন্সি) মৃণাল কান্তি দাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী।আজ ১৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করা হয়, যার মামলা নম্বর— ২৭/২৬।আদালত সূত্র জানায়, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং বিষয়টি সুনির্দিষ্টভাবে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেছেন। আদালত মামলার সার্বিক তথ্য যাচাই করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও আদেশ দিয়েছেন।মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অভিযুক্ত মৃণাল কান্তি দাশ পূর্বে রাজনগর থানায় মুন্সি (কনস্টেবল) হিসেবে কর্মরত থাকাকালীন ওই নারীর সাথে সম্পর্কে জড়ান। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে একপর্যায়ে ওই নারী গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর থেকে অভিযুক্ত কনস্টেবল মৃণাল কান্তি দাশ ওই সন্তানকে নিজের বলে স্বীকার করতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি মৌলভীবাজার কোর্টে কর্মরত আছেন।ভুক্তভোগী নারী জানান, দীর্ঘদিন ধরে সন্তানের আইনি অধিকার ও সামাজিক স্বীকৃতির জন্য নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি এই প্রতারণার সুষ্ঠু বিচার এবং সন্তানের পিতৃপরিচয় নিশ্চিতের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পিবিআই মৌলভীবাজারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT