খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অপরাধ দমন ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে কেএমপি’র বিশেষ সাফল্যঃ
  সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং
  তেরখাদায় জমজ শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন
  সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গোলাগুলি, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার
  নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ
  ‎নিশিতা মন্ডল, ডুমুরিয়ার অদম্য এক পরিশ্রমী নারী উদ্দোক্তা
  কয়রায় দুর্যোগ প্রস্তুতিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ
  নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিট করে প্রতিবেদন দাখিলের নির্দেশ।
  ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেশ চড়া।
  ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান:মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অভিযান চলাকালীন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত রেজাউল হোসেনকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এলাকার আইন-শৃঙখলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT