খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক
  মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  বোনজামাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করত দুই ভাই
  দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকির সাথে সাক্ষাৎ কেসিসি’র প্রশাসক মঞ্জুর
  জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী
  তেরখাদায় বুড়িমার গাছতলায় মহোৎসব:মানত, সংকীর্তন আর বৈশাখী মেলায় মানুষের ঢল
  শেষ বিকেলে নাহিদ ঝড়ে কুপোকাত পাকিস্তান, সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ
  জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

শেষ বিকেলে নাহিদ ঝড়ে কুপোকাত পাকিস্তান, সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

[ccfic]

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা:শেষ দিনে রোমাঞ্চ ছাপিয়ে মিরপুর টেস্ট বাংলাদেশের। নাহিদ রানার গতি ঝড়ে ভেঙে পড়লো সফরকারীদের ইনিংস। ঘরের মাঠে হেসেখেলেই জিতেছে টাইগাররা। পাকিস্তান হেরে গেছে ১০৪ রানে। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের সাথে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের ওই সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছিল টাইগাররা। এবার দেশের মাটিতেও ধারাবাহিক জয়। ফলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে হ্যাটট্রিক করল বাংলাদেশ। দেশের মাটিতে প্রথম জয় সে হিসাবে পাকিস্তানের বিপক্ষে এই জয়টাকে ঐতিহাসিকই বলতে হবে।দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে ৪১৩ রান করে বাংলাদেশ। জবাবে ৩৮৬ রান তুলে প্রথম ইনিংস শেষ করে পাকিস্তান। স্বাগতিকেরা লিড পায় ২৭ রানের।এরপর দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত। ২৭ রানের লিডসহ বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ২৬৭। টেস্ট জিততে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে করতে হতো ২৬৮ রান। পাকিস্তান গুটিয়ে গেছে ১৬৩ রানে।দ্বিতীয় ইনিংসে ম্যাজিকাল বোলিং করেছনে নাহিদ রানা। ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট, যা তাঁর ক্যারিয়ার সেরা। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে অন্যরাও তাদের কাজটা করেছেন। তাইজুল ও তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। মিরাজ নিয়েছেন ১ উইকেট।সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ৪১৩ ও ২৪০/৯ (নাজমুল ৮৭, মুমিনুল ৫৬, মিরাজ ২৪, মুশফিক ২২, তাসকিন ১১; হাসান ৩/৫২, নোমান ৩/৭৬, শাহিন ২/৫৪)।পাকিস্তান: ৩৮৬ ও ১৬৩ (ফজল ৬৬, সালমান ২৬; নাহিদ রানা ৫/৪০, তাইজুল ২/২২) ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT