খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ
  সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
  খুলনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত:পুলিশ সুপার সরকার ওমর ফারুক
  ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক।
  চাঁদপুর ফরিদগঞ্জে বৈরী আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যায়
  ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের সরকারি মাটি বিক্রির অভিযোগ, থামছে না মাটির বাণিজ্য
  প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা
  ঈদগাঁওয়ের গ্রামীন জনপদ হাজীরকুম সড়কের ব্রীজটি নির্মানের দাবী এলাকাবাসীর

কয়রায় সুন্দরবন সুরক্ষায় শিক্ষান ও অভিজ্ঞতা মতবিনিময় সভা 

[ccfic]

 

বিএম আলামিন ইসলাম /পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯মার্চ) সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের স্কীল ডেভেলপমেন্ট ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবর কয়রায় সদস্য নিরাপদ মুন্ডার সঞ্চলনায় বক্তব্য রাখেন, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাকীরেজওয়ান, শিক্ষক অরবিন্দু কুমার মন্ডল, কল্যান কুমার সানা, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন, নূর জামান, জাহিদুল ইসলাম, মাহিনুর রহমান, জিয়াউর রহমান, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য সাংবাদিক ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, সাথী আক্তার, সুব্রত মুন্ডা, সবুজ, বনজীবী মফিজুল ইসলাম, আব্দুলাহ মোড়ল, বাসন্তী মুন্ডা প্রমুখ।সভায় কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক বলেন, আমরা যদি সুন্দরবন রক্ষা করতে চাই, তাহলে প্রত্যেক যুবক-যুবতীকে এ বিষয়ে সচেতন করতে হবে। সুন্দরবন শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। এর ক্ষতি হলে কেবল পরিবেশই নয়, আমাদের জীবনযাত্রাও মারাত্মকভাবে প্রভাবিত হবে। তাই সুন্দরবনকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদি পরিবেশ সচেতনতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে এবং সুন্দরবন রক্ষা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হবে।সভায় শিক্ষক, সাংবাদিক, জেলে, বাওয়ালী, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT