খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ
  কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড
  প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ
  আমুর বাসভবনে ফের ভাঙচুর
  শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি
  বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

[ccfic]

ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে পূর্ণাঙ্গ সফরসূচী প্রকাশ হয়েছে। ইতোমধ্যে এ সফরকে ঘিরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ও গেটে ভরে যাচ্ছে। চারদিকে যেন সাজ সাজ রব দেখা যাচ্ছে।বুধবার (০৬ মে) এ সফর সম্পর্কিত তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।আগামী ১৬ মে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ৭টায় প্রধানমন্ত্রী ঢাকাস্থ গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন। ৯টায় শাহরাস্তি উপজেলায় টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারস্থ খাল পুনঃখনন ও জনসভায় যোগদান করবেনএদিন বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষেরহাটে উপস্থিতি ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দুপুর ১টায় সার্কিট হাউজে অবস্থান শেষে জোহরের নামাজ, মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নিবেন।দুপুর আড়াইটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান করবেন। বিকেল সাড়ে ৪টায় জে. এম. সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগদান করবেন।পরে বিকেল সাড়ে ৫টায় জে. এম. সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় সংসদ সদস্য চাঁদপুর-৩ ও জেলা বিএনপির সভাপতির বাসভবন/চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ১০টায় ঢাকাস্থ গুলশান বাসভবনে উপস্থিত হবেন।প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের এমন কর্মসূচী সুশৃঙ্খল ও সফল করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই চাঁদপুরে প্রথম আগমন। এতে দলীয় নেতাকর্মীসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এটা তার সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাগণ তার সফরসঙ্গী হবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT