
ডেস্ক নিউজ:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জয়ের কোনো সুযোগ নেই। তাদের কখনোই তা ছিল না। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রসঙ্গে বুধবার (০৬ মে) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ট্রাম্প বলেন, তারা সেটা জানে। যখন আমি তাদের সাথে কথা বলি, তখন তারা আমার কাছে এটা স্বীকার করে। কিন্তু এরপর তারা টিভিতে গিয়ে বলে তারা নাকি খুব ভালো করছে।তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং তাদের নেতাদের নিশ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র।পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।এর আগে হরমুজ প্রণালিতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুমকি দেন ট্রাম্প।সূত্র : বিবিসি
