খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প
  হরমুজ প্রণালিকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে : ইরান
  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী
  ট্রাম্পের সামনে এখন দুইটি পথ খোলা আছে : আইআরজিসি
  গাজার ধ্বংসস্তূপে এখনো আটকা ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
  ‘সমস্যা বিসিসিআইয়ের সঙ্গে, যুদ্ধ লাগিয়ে দিলেন আইসিসির সঙ্গে’
  জনগণের ভালোবাসাই শক্তি.গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী রনু.
  নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ চান না মনিরা শারমিন
  আইপিএলের মাঝেই অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো সূর্যবংশীর রাজস্থান

হরমুজ প্রণালিকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে : ইরান

[ccfic]

ডেস্ক :

মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালিকে তাদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও তেহরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি এক্সে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।তিনি বলেন, বিশ্বে একমাত্র জলদস্যু হচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবিলায় আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কম নয়।তিনি আরও বলেন, প্রস্তুত থাকুন হরমুজ প্রণালিকে আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীর কবরস্থানে পরিণত করা হবে। যেমন গত মাসে ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ পড়ে ছিল। তিনি এ সময় গত মাসে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন।বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।সূত্র : আল-জাজিরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT