খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প
  হরমুজ প্রণালিকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে : ইরান
  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী
  ট্রাম্পের সামনে এখন দুইটি পথ খোলা আছে : আইআরজিসি
  গাজার ধ্বংসস্তূপে এখনো আটকা ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
  ‘সমস্যা বিসিসিআইয়ের সঙ্গে, যুদ্ধ লাগিয়ে দিলেন আইসিসির সঙ্গে’
  জনগণের ভালোবাসাই শক্তি.গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী রনু.
  নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ চান না মনিরা শারমিন
  আইপিএলের মাঝেই অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো সূর্যবংশীর রাজস্থান

ট্রাম্পের সামনে এখন দুইটি পথ খোলা আছে : আইআরজিসি

[ccfic]

ডেস্ক :

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিট দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ট্রাম্পের সামনে এখন শুধু দুইটি পথ খোলা আছে।সংস্থাটি জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ প্রত্যাহারের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে চীন, রাশিয়া ও ইউরোপের পক্ষ থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থানের সুর লক্ষ্য করা যাচ্ছে।আইআরজিসির গোয়েন্দা ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, এই পরিস্থিতিতে দুইটি পথ খোলা আছে। হয়তো ট্রাম্পকে অসম্ভব একটি সামরিক অভিযান চালাতে হবে অথবা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিসর এখন সীমিত হয়ে গেছে।সংস্থাটির এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT