খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসার ঘাটভোগে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা সজিব মোল্লা.
  ওসির পরিদর্শনে শিয়ালী কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা
  মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ
  বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোরে আগুন, ৩ কর্মচারী গ্রেপ্তার
  তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
  নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  নগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের সাথে ওরিয়েন্টেশন সভা
  শিক্ষকদের বাইরে প্রাইভেট পড়ানোর মানসিকতা কমিয়ে আনতে হবে : হুইপ বকুল
  দিঘলিয়ায় মাছ ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনতাই
  মৃতপ্রায় খুলনায় ফের শিল্পের চাকা ঘোরাবে বিএনপি

মৌলভীবাজারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তাজুল ইসলাম তাজ

[ccfic]

শেখ মোঃ আব্দুল হামিদ,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর ইউনিয়নের মস্তাপুর এলাকায় মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক তাজুল ইসলাম তাজ। স্থানীয়দের কাছে তিনি “গরিবের বন্ধু” হিসেবে পরিচিতি পেয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন তাজুল ইসলাম তাজ। কোনো এলাকায় অসুস্থ বা সংকটাপন্ন মানুষের খবর পেলেই তিনি দ্রুত সেখানে ছুটে যান। নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকেন।
এলাকাবাসী জানান, তার এই মানবিক উদ্যোগে বহু অসচ্ছল পরিবার উপকৃত হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “তাজ ভাই সবসময় মানুষের বিপদে পাশে থাকেন। কারো কষ্টের কথা শুনলেই তিনি এগিয়ে যান।”
তবে তার এই কর্মকাণ্ডকে ঘিরে কিছু অসাধু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সচেতন মহল বলছে, ভালো কাজের ক্ষেত্রে সমালোচনা থাকতেই পারে, তবে ভিত্তিহীন অপপ্রচার গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসীর মতে, তাজুল ইসলাম তাজের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT