খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৌলভীবাজার সদরের ১১ নম্বর ইউনিয়নের মস্তাপুরে মানবতার দৃষ্টান্ত—তাজুল ইসলাম তাজ গরিবের বন্ধু 
  খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  বিএনপি নেত্রী থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী. আলোচনায় ঘাটভোগের শুক্লা খাঁ.
  শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন শাহিন মোল্লা (অমি)
  নিরাপত্তা কড়াকড়ি ভুলে জনতার কাতারে তারেক রহমান
  কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান
  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও আলোচনা সভা
  কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা

যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

[ccfic]

ডেস্ক :

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে লন্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস নাগরিকদের জনসমাগমস্থলে সতর্ক থাকার পরামর্শ দেয়। খবর আল-জাজিরার।সতর্ক বার্তায় জনসমাগমস্থল বিশেষ করে স্কুল, গির্জা, পর্যটন এলাকা এবং পরিবহন কেন্দ্রগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাতায়াতের সময় ও পথ পরিবর্তন করে চলা এবং নিজের অবস্থানের তথ্য আড়াল রাখার পরামর্শও দেওয়া হয়েছে।এ সতর্কতা জারি করা হয় যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী হুমকির মাত্রা বাড়িয়ে ‘সিভিয়ার’ করার পর। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এম-আই-ফাইভ জানায়, জয়েন্ট টেররিজম অ্যানালাইসিস সেন্টার হুমকি স্তর ‘সাবস্ট্যানশিয়াল’ থেকে বাড়িয়ে ‘সিভিয়ার’ করেছে।এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর, যা নির্দেশ করে যে আগামী ছয় মাসের মধ্যে হামলার সম্ভাবনা খুবই বেশি।গোয়েন্দা সংস্থাটি জানায়, যুক্তরাজ্যে কিছু সময় ধরে সন্ত্রাসী হুমকি ধীরে ধীরে বাড়ছিল। লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় বুধবার দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে, যদিও শুধু ওই ঘটনার কারণেই হুমকি স্তর বাড়ানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT