খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নিষেধাজ্ঞা শেষ হলেও মেঘনায় আশানুরূপ ইলিশ মিলছে না
  এক বছর পর টেকনাফ স্থলবন্দর সীমান্ত বাণিজ্য শুরু
  নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
  সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত বাংলাদেশ দল
  মে দিবসেও ছুটি নেই যাদের
  খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
  শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত – ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা
  ইতিহাসে প্রথম ঢাকার ডিসি-এসপি দুজনই নারী
  পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান
  খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ তাইজুল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।আহত তাইজুল বটিয়াঘাটা উপজেলার গাওঘরা চানদার ডাংগি এলাকার নজরুলের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাইজুলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তাইজুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পুলিশ জানায়, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT