খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নিষেধাজ্ঞা শেষ হলেও মেঘনায় আশানুরূপ ইলিশ মিলছে না
  এক বছর পর টেকনাফ স্থলবন্দর সীমান্ত বাণিজ্য শুরু
  নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
  সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত বাংলাদেশ দল
  মে দিবসেও ছুটি নেই যাদের
  খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
  শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত – ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা
  ইতিহাসে প্রথম ঢাকার ডিসি-এসপি দুজনই নারী
  পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান
  খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসকের

পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

[ccfic]

ডেস্ক :

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে।সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে।এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে নতুন প্রস্তাবে কী রয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেনি আল-জাজিরা।এদিকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনো বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। পারমাণবিক কর্মসূচি, অবরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT