খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট।
  প্লাস্টিক দূষণে বিপন্ন সুন্দরবন, সমাধানে সমন্বিত ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নের দাবি
  ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের পাশেই অবৈধ বালু উত্তোলন,
  বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল মেয়ে
  দু’সপ্তাহেও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে অস্থিরতা কাটেনি
  খুলনায় ৬০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  তেরখাদায় উন্মুক্ত খাস ডাকে ইখড়ি গো-হাট ইজারা, বাকি হাটে অংশগ্রহণ কম
  ব্যাংক থেকে সরকারের ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল
  একতরফা ‘জয় ঘোষণা’ দিয়ে যুদ্ধ শেষের চিন্তা ট্রাম্পের
  দেশের সব অংশেই মৌলিক সুবিধা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

[ccfic]

ডেস্ক :

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে রোববার (২৬ এপ্রিল) ট্রাইব্যুনালে থেকে কারাগারে নেওয়ার পথে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পলকের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পলককে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পর ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকেই এই মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলাটি বিচারাধীন রয়েছে। দুর্ঘটনার পর কড়া নিরাপত্তায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT