খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে
  দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৮ জন নিহত
  খুলনায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড
  পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
  বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট
  সপ্তাহব্যাপী সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট
  সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস যেসব অঞ্চলে
  চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ
  সার-জ্বালানি সরবরাহ বিঘ্নে ধুঁকছে কৃষি
  ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৮ জন নিহত

[ccfic]

ডেস্ক রিপোর্ট: শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে সারাদেশে শুরু হয়েছে ঝড় ও বজ্রবৃষ্টি। এই পরিস্থিতিতে আজ (রোববার) দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে আটজন নিহত হয়েছেন।এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা গাইবান্ধাতেই বজ্রপাতে মারা গেছেন চারজন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। এছাড়া বজ্রপাতে একটি গরুও মারা গেছে।রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই এলাকার জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫), নবীর হোসেনের ছেলে মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)। এ ঘটনায় আহত শামীম (১৮) ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক বজ্রপাতের ঘটনায় মারা যান নম্বর আলী।এছাড়া বজ্রপাতে নাটোরের সিংড়ায় একজন, জামালপুরের মেলন্দাহে একজন, বগুড়ার গাবতলীতে একজন এবং সকালের দিকে পঞ্চগড়ের আটোয়ারীতে একজন নিহত হয়েছেন।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT