খুলনা, বাংলাদেশ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ

[ccfic]

ডেস্ক:

চীনের সহায়তায় পাকিস্তানের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার উত্তর চীনের শানসি প্রদেশের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।পিআরএসসি-ইও৩’ নামের স্যাটেলাইটটি স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে।এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন। দেশটির সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মিশনটি বিবেচিত।পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানিয়েছে, স্যাটেলাইটটি পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা মিলবে।পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইটটি জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সহায়ক একটি সমন্বিত আর্থ অবজারভেশন ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে।দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সাফল্যে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেছেন এবং পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT