খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই

[ccfic]

ডেক্স :

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি করতে এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে অবস্থান করছে ইরানি প্রতিনিধিদল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন।হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকালে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা।তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শনিবার (২৫ এপ্রিল) রাত ৩টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা নিশ্চিত করেন।তিনি বলেন, ‘ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।’ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইসলামাবাদ সফর সম্পর্কে বলতে গিয়ে বাঘাই উল্লেখ করেন, এই প্রতিনিধিদল উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।এই বৈঠকগুলো যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসনমূলক যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে চলমান ‘মধ্যস্থতা ও কার্যকর প্রচেষ্টার’ অংশ।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন বাঘাই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT