খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন

[ccfic]

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। একই সঙ্গে দ্রুত আলোচনায় ফেরার এবং হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। খবর ইরান ইন্টারন্যাশনালের।বুধবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, আমরা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা চাই আলোচনা পুনরায় শুরু হোক, একটি পূর্ণাঙ্গ সমঝোতা হোক এবং কোনো ধরনের বিধিনিষেধ বা টোল ছাড়াই হরমুজ প্রণালি খুলে দেওয়া হোক।তিনি সতর্ক করে বলেন, আবার সংঘাত শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। তার মতে, অর্থনৈতিক বিপর্যয় এড়াতে তেহরান এখন মরিয়া হয়ে এই নৌপথটি খুলে দিতে চাইছে। বুধবার (২২ এপ্রিল) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।তিনি লিখেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়। দেশটি টাকার জন্য হাহাকার করছে।ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT