
ডেক্স:
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে সকল প্রকার অবরোধ তুলে নেয়, তবে তেহরান পরবর্তী দফা আলোচনায় বসতে প্রস্তুত। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি দেশটির সংবাদমাধ্যম ‘শার্গ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানিয়েছেন।তিনি জানান, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সাথে সাথেই পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী ধাপের উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে।ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত আরও বলেন, আমরা কোনো সামরিক আগ্রাসনের সূচনাকারী নই। তবে আমাদের নীতি স্পষ্ট—তারা যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা প্রস্তুত; আর তারা যদি যুদ্ধ চায়, তবে ইরান তার জন্যও পুরোপুরি প্রস্তুত।বর্তমানে মধ্যপ্রাচ্যের ‘নীরব যুদ্ধক্ষেত্রে’ ইরান যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের সক্ষমতা বজায় রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
