খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

[ccfic]

 

গীতি গমন চন্দ্র রায় গীতি/ঠাকুরগাঁওয়ে বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ঠ সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবকের পৌরসভার ছিটচিলারং এলাকার মোঃ সিদ্দিকীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নাসিরের পিতা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। ১১ মার্চ মঙ্গলবার রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে সে বাড়ি ফিরে আসে।
রাতে আমি তাকে বলেছিলাম, তোমার সব ঋণ আমি শোধ করে দেবো। কিন্তু সে বলল, বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব। স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।ঠাকুরগাঁও সদর থানার (ওসি) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT