খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু

[ccfic]

ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাজনৈতিক-অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সাথে কোনো সমঝোতার সুযোগ নেই। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আমি আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে, অর্থনীতির শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমি, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই।অর্থমন্ত্রী আরও বলেন, যারা ব্যাংক থেকে টাকা লুটপাট করে পালিয়েছে সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। বাইরে পেশাদার ফার্মগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে টাকা ফেরানোর জন্য। জি২জি’র (সরকার-সরকার) মাধ্যমে কাজ চলছে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও কাজ করছে।  আশাবাদ ব্যক্ত আমির খসরু বলেন, আগামী দিনে আমরা এই টাকা ফিরিয়ে আনতে পারবো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT