খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  কাল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
  তড়িঘড়ি সংস্কারে যশোরের সড়ক :টেকসইতা নিয়ে প্রশ্ন
  হামের প্রকোপ কবে কমতে পারে?
  যুদ্ধবিরতির মেয়াদ আর দুই দিন
  সরকার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে : সিলেটে বাণিজ্যমন্ত্রী
  বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়া ব্যুরো
  সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন
  এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে : জিএম কাদের

সরকার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে : সিলেটে বাণিজ্যমন্ত্রী

[ccfic]

ডেক্স

বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। টিকাদান কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে, তাতে আশা করা যায় অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা, টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সিসিকের সংশ্লিষ্টরা দিনরাত পরিশ্রম করছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা ও ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইন শতভাগ সফল হবে বলে।তিনি আরও বলেন, সিসিক এলাকায় হামের প্রকোপ তুলনামূলক কম হলেও শিশুদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সব অভিভাবককে তাদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের প্রধান মির্জা ফজলে এলাহী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা গুলশান সিদ্দিকা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT