খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

আরিফ খান নয়, আরেক বিজেপি নেতাকে বাংলাদেশে ‘পাঠাতে চায়’ ভারত

[ccfic]

ডেক্স

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিহারের সাবেক গভর্নর আরিফ মোহাম্মদ খানের নাম শোনা গেলেও রোববার (১৯ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের এমপি, বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এই পদে পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার জায়গা নেবেন। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন।এই নিয়োগের আগে বাংলাদেশ সরকারের সম্মতি চাওয়া হবে। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীকে পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্যও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।দিনেশ ত্রিবেদী আগে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী ছিলেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। তখন তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC) সদস্য ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দলটি ছাড়েন। পরে ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগ এমন সময়ে এসেছে, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঠিক করার চেষ্টা চলছে। দিনেশ ত্রিবেদীকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তা। এতে বোঝা যায়, মোদি সরকার গুরুত্বপূর্ণ দেশে রাজনৈতিক নেতাদের দূত হিসেবে পাঠাতে আগ্রহী।এর আগে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার ছিলেন।ঢাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগকে নতুন কূটনৈতিক ধারা হিসেবে দেখছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোতে এখন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT