খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার বড় ক্ষতি

[ccfic]

ইউক্রেনের ধারাবাহিক দূরপাল্লার ড্রোন হামলার ফলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি নতুন করে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ারাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপ যদি ইউক্রেনের ড্রোন উৎপাদনে সহায়তা করে, তাহলে তা ইউরোপজুড়ে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে। এমনকি এসব পদক্ষেপের অপ্রত্যাশিত পরিণতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আরও কঠোর ভাষায় বলেন, ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলোর অবস্থান সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।এদিকে জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম ইউক্রেনকে ড্রোন ও সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এসব সহায়তার মধ্যে বিনিয়োগ, যৌথ উৎপাদন ও অর্থ সহায়তা রয়েছে।অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের ড্রোন হামলা এখন নিয়মিত সক্ষমতায় পরিণত হয়েছে। ইউক্রেন এরইমধ্যে নিজস্ব অস্ত্রশিল্প গড়ে তুলে রাশিয়ার ভেতরে গভীর পর্যন্ত হামলা চালাতে সক্ষম হয়েছে।সাম্প্রতিক হামলাগুলোতে রাশিয়ার তেল শোধনাগার, পাইপলাইন, তেল ডিপো ও রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাশিয়া সম্ভাব্য তেল রপ্তানির প্রায় ৪০ শতাংশ আয় হারিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT