খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৩ তম‌ মাসিক সাহিত্য সভা ও অসুস্থ্য ব্যক্তিদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল/আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল-২৬) সকাল সাড়ে দশটায় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৩তম‌ মাসিক সাহিত্য সভা ও গুরুতর অসুস্থ সংগঠনের সভাপতি ডাঃ মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সভাপতি আমির হোসেন মিলন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা শ্রী তারাপদ দাস,সিনিয়র সদস্য কবি হোসেন আলী সহ সকল অসুস্থ কবি সাহিত্যিকদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল/আশীর্বাদ অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি,কবি ও বাচিক শিল্পী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তির্যক যশোরের প্রতিষ্ঠাতা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপংকর দাস রতন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম আহম্মদ আলী সাহিত্য পরিষদ, চৌগাছার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক হাসান মাহমুদ, কবি ও গীতিকার শরীফুল আলম, কবি বকুল হক, কবি রবিউল হাসান, সাংগঠনিক ও সার্বিক বিষয়ে আলোচনা করেন সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক মানবতার ফেরিওয়ালা খ্যাত রাশিদা আখতার লিলি, সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার রশিদ শিমুল । দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একেএম শহীদুল্লাহ।কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সর্বকবি মোঃ মুজিবুর রহমান, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস,এম এন এস তূর্কী, অরুণ বর্মন, এম এ কাশেম অমিও, এএফএম মোমিন যশোরী, সাহিত্য সমাহার, চৌগাছা যশোরের প্রতিষ্ঠাতা, প্রধান পৃষ্ঠপোষক ও অর্থ সম্পাদক আবু রাসেল, আব্দুর রশিদ খোকন, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদাউস, নাজমুল কবির, সরোয়ার হোসেন প্রমূখ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT