খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :যশোর ‘কৃষ্টিবন্ধন’-এর আয়োজনে বৈশাখী কবিতা উৎসব, সাংস্কৃতিক ও মিষ্টমুখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোর নাট্যকলা একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল-২৬) ৪ বৈশাখ বিকেলে ‘কৃষ্টিবন্ধন’ সংগঠনের সভাপতি কবি মঞ্জুয়ারা সোনালি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয় ও কবি বকুল হক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবি ডা. আহাদ আলী। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কথা সাহিত্যিক, অবসরপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ উন্নয়নে আলোকির নারী কবি রাশিদা আক্তার লিলি, কবি সুরাইয়া শরীফ, কবি গাজী শহীদুল ইসলাম, কবি গোলাম মোস্তফা মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কৃষ্টিবন্ধন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভপতি কবি ড. সবুজ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম এ কাসেম অমিয়। এছাড়াও কবিতা পাঠ ও আলোচনা করেন, কবি আরশি গাইন, কবি অরুণ বর্মণ, কবি এ ডি এম রতন, কবি এম এন এস তুর্কি, ভদ্রাবতী বিশ্বাস, রশিদ শিমুল, রকি মাহমুদ, বাগবুল বিশ্বাস, আশরাফুল হাসান বিপ্লব, শামছুন নাহার জবা, ফিলিপ বাবলু বিশ্বাস, শিল্পী শরিফুল ইসলাম প্রমুখ । গান পরিবেশন করেন, ড. সবুজ শামীম আহসান, গাজী শহীদুল ইসলাম, কবি বকুল হক, এ ডি এম রতন ও বাউল শিল্পী আব্দুস সাত্তার প্রমুখ।কবি ইরফান খান, শরিফুল ইসলাম-সহ বিভিন্ন এলাকা থেকে আরও কবিদের আগমনে মিলনমেলায় পরিণত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT