
মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়ায় ওয়াই এম এ ক্লাবের উদ্যোগে কোরবানির পশুর হাটকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক মোঃ ফারুক মোড়ল।সভায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক জাসেদ কবির জুয়েল, যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, বিল্লাল মোড়ল, মুফতি আজিজুর রহমান সোহেল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু, রবি মোড়ল, বিএনপির নেত্রী শেখ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় কোরবানির পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা।
