খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দর্শকদের সমস্যার কথা শুনবেন তামিম

[ccfic]

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কোনো সমস্যা হয় কি না, কিংবা তাদের সেবাদান কীভাবে আরও ভালো করা যায়, এ ব্যাপারে দেখভাল করবে বিসিবি। আর সমর্থকদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে ৫ থেকে ১০ জনের সঙ্গে বসে কথা বলবেন খোদ তামিম।বিসিবির এক ভিডিওবার্তায় তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে, এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ-সুবিধা নিয়ে কখনো কথা বলি না বা বলার চেষ্টাও করি না।’ এই জায়গায় পরিবর্তন আনতে চান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।’বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা। তাদের মূল্যায়নের জন্যই মূলত তামিমের এই উদ্যোগ। তিনি জানান, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত পানি, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থেকে নিয়ে সবকিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসঙ্গে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সঙ্গে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ, ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।’শুধু তামিমই নন, প্রতিটি গ্যালারিতে বিসিবির দায়িত্বপ্রাপ্তরাও দেখাশোনা করবেন সমর্থক-দর্শকদের। তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জেনে জানাবেন বোর্ডকে। তামিম বলেন, ‘আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডম মানুষের সঙ্গে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি, এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT