খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

[ccfic]

ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আজ (মঙ্গলবার) খুলনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐহকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বৈশাখি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।তিনি আরও বলেন, বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে নতুন বর্ষে আমরা নতুন করে শুরু করি। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ঐক্যবদ্ধ, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আশা করছি সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবো। এটাই হোক আমাদের নববর্ষের সকলের আকাঙ্খা, আমরা সবাই মিলে খুলনাসহ সমগ্র বাংলাদেশকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করবো এবং দেশের উন্নয়নে সবাই মিলে অংশ গ্রহণ করবো।পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।তিনি আরও বলেন, বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে নতুন বর্ষে আমরা নতুন করে শুরু করি। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ঐক্যবদ্ধ, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আশা করছি সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবো। এটাই হোক আমাদের নববর্ষের সকলের আকাঙ্খা, আমরা সবাই মিলে খুলনাসহ সমগ্র বাংলাদেশকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করবো এবং দেশের উন্নয়নে সবাই মিলে অংশ গ্রহণ করবো।পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।তিনি আরও বলেন, বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে নতুন বর্ষে আমরা নতুন করে শুরু করি। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ঐক্যবদ্ধ, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আশা করছি সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবো। এটাই হোক আমাদের নববর্ষের সকলের আকাঙ্খা, আমরা সবাই মিলে খুলনাসহ সমগ্র বাংলাদেশকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করবো এবং দেশের উন্নয়নে সবাই মিলে অংশ গ্রহণ করবো।খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।নববর্ষ উপলক্ষ্যে জেলা কারাগার, হাসপাতাল ও সরকারি শিশু পরিবার, এতিমখানাসমূহে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেল কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনী, কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক প্রদর্শন করা হয়। সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে। পহেলা বৈশাখে শহিদ হাদিস পার্কে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়।উপজেলায় অনুরূপ কর্মসূচি উদযাপন করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT