
নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লা। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।রোববার (১২ এপ্রিল) বিকেলে ইলিয়াস মোল্লা মোটরসাইকেল শোডাউন নিয়ে ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।শোডাউন শেষে তিনি আজগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোঁজখবর নেন, শুনেন সুখ-দুঃখের কথা। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে অবগত হন।স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় ইলিয়াস মোল্লা উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং নির্বাচিত হলে আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।”এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
