খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান :
  খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
  বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু
  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের

খুলনায় বসবাসরত রূপসাবাসীদের নিয়ে শেখ আব্দুর রশিদের মতবিনিময়.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার// আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় আজ ১২ এপ্রিল (রবিবার) খুলনা শহরে বসবাসরত রূপসা উপজেলার বাসিন্দাদের নিয়ে খুলনার হোটেল জালিকোতে এক মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

সভায় শেখ আব্দুর রশিদ রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি রূপসাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সোহাগ মেম্বর, মেজবাহ উদ্দিন, রাজিব শেখ, বিল্লাল হোসেন, রানা শেখ, জাহাঙ্গীর হোসেন, সাদ্দাম, মনিরুল ইসলাম, হামিদুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেখ আব্দুর রশিদ বলেন, রূপসা উপজেলার উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি রূপসাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT