খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

এখন থেকে হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানিয়েছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে এই তথ্য জানানো হয়।ইরান ও চীন যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্য কমানোর উপায় খুঁজছে দীর্ঘ দিন ধরে। আল জাজিরাকে দেয়া মন্তব্যে বিশ্লেষকরা বলেন, দুই দেশই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ডলারের প্রভাব কমাতে সক্রিয়ভাবে কাজ করছে।এদিকে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে কার্যত ‘টোল ব্যবস্থা’ চালু করে ইরান। ওই সময় কিছু বাণিজ্যিক জাহাজকে ট্রানজিট ফি চীনা ইউয়ানে পরিশোধ করতে হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।তবে কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা পুরোপুরি নিশ্চিত নয়। লয়েডস লিস্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অন্তত দুটি জাহাজ ২৫ মার্চ পর্যন্ত ইউয়ানে অর্থ প্রদান করেছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT