খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

[ccfic]

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিডোতে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, দেশটিকে এখনো অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।গত সপ্তাহে সামরিকপন্থী সংসদে ভূমিধস বিজয়ের পর মিন অং হ্লাইং সর্বোচ্চ পদে নির্বাচিত হন। এই পদে মোট তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনি নির্বাচিত হন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুইজন উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান। ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা দখল করেন এবং তাকে গ্রেপ্তার করেন।এর পরেই শুরু হয় গৃহযুদ্ধ এবং মিয়ানমারকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। এই অভ্যুত্থানের পর দেশটিতে অসহযোগ আন্দোলন এবং সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে। এর জবাবে সেনাবাহিনী কঠোর দমন-পীড়ন চালায়। ফলে মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান থেকে বহিষ্কৃত হয়।শুক্রবার দেওয়া ভাষণে মিন অং হ্লাইং বলেন, ‘তারা আসিয়ানসহ আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চান এবং স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য কাজ করবেন।

সূত্র: আল জাজিরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT