খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় এমপি হেলালের নির্দেশে খাল পরিষ্কারে মাঠে বিএনপি নেতা মিল্টন মুন্সি
  রূপসায় ছেলের হাতে মা খুন, ছেলে আটক” 
  মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
  যুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট
  তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান
  হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন
  এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
  নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান
  নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার
  খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ

[ccfic]

ডেস্ক: নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার অভিযোগে গণমাধ্যমের একটি অংশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছিলেন।সেখানে তিনি বলেছিলেন— শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও যদি একই নীতি অনুসরণ করে অগ্রসর হয়, তবে কি তারা প্রমাণ করতে চায় যে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তার নীতি ভালো ছিল?ডা. শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের মূল সুর বা ‘সেন্স’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি জাতীয় মিডিয়া বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।গণমাধ্যমের এমন নেতিবাচক ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির লেখেন, কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT