খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় এমপি হেলালের নির্দেশে খাল পরিষ্কারে মাঠে বিএনপি নেতা মিল্টন মুন্সি
  রূপসায় ছেলের হাতে মা খুন, ছেলে আটক” 
  মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
  যুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট
  তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান
  হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন
  এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
  নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান
  নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার
  খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার

[ccfic]

ডেস্ক: নগরীতে সক্রিয় একটি অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন রূপক মন্ডল (৩০), অনুপম বর্মন (৩২), মোহিত সরদার (২৮) ও সুমন রায় (২৮)। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৬টি বাটন মোবাইল ফোন এবং ১টি এইচপি ল্যাপটপসহ মোট ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া ৮৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সংঘবদ্ধভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলতেন। একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে লেনদেন পরিচালনা করতেন। পুলিশ আরও জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে নগরীতে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। তাদের কার্যক্রমের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT