খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় এমপি হেলালের নির্দেশে খাল পরিষ্কারে মাঠে বিএনপি নেতা মিল্টন মুন্সি
  রূপসায় ছেলের হাতে মা খুন, ছেলে আটক” 
  মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
  যুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট
  তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান
  হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন
  এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
  নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান
  নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার
  খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

[ccfic]

ডেস্ক: অস্ত্র মামলায় মোঃ সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মকমল ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা নিজাম মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় প্রদান করেন। মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পর মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) চৌধুরি তৌহিদুর রহমান তুষার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT