খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- আমিনুল ইসলাম আমিন

[ccfic]

হাফিজা খানম স্টাফ রিপোর্টার : আসন্ন উপজেলা পরিষদে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-(উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী)ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আমিনুল ইসলাম আমিন এর নাম।উপজেলার স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আমিনুল ইসলাম আমিন উপজেলার ৬ টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের কাছে সুপরিচিত একটি নাম আমিনুল ইসলাম আমিন । দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।যা ৬ টি ইউনিয়নের সাধারণ মানুষ মনে করেন,আমিন একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মানুষ।দীর্ঘদিন ধরে তিনি উপজেলা বাসী ও স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন।প্রবীণ ও তরুণরা একরকম ভাবে মনে করেন, উপজেলার ৬টি ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।উপজেলার স্থানীয় সচেতন মহলও মনে করেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই হিসেবে তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম আমিন এর প্রার্থীতা তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমাধান মনে হচ্ছে।উপজেলার বেশ”কয়েকজন স্থানীয়রা আশা করছেন,সাধারণ মানুষ এবং দলের আস্থাকে গুরুত্ব দিয়ে আমিনুল ইসলাম আমিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী উপজেলাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT