খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

ট্রাম্পের যুদ্ধবিরতি মানল না ইসরায়েল, ইরানে নতুন হামলা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা কাটতে না কাটতেই শুরু হলো নতুন নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইরান মেনে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। আজ বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই অতর্কিত আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২।ইসরাইলের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছিল। মূলত আত্মরক্ষার তাগিদে এবং ইরানের সেই হামলাকারী স্থাপনাগুলো গুড়িয়ে দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে সাময়িক শান্তির আশা জেগেছিল, তা বড় ধরনের হুমকির মুখে পড়ল।এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ মধ্যস্থতায় ট্রাম্প ইরানের ওপর থেকে বড় ধরনের হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ‘উপযুক্ত ভিত্তি’ হিসেবে মেনে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী শুক্রবার ইসলামাবাদে দুই সপ্তাহব্যাপী এই শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আলোচনার টেবিল বসার আগেই ইসরাইলের এই অনড় অবস্থান এবং সরাসরি হামলা পুরো পরিস্থিতিকে আবারও বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ইসলামাবাদের আসন্ন বৈঠকে এই হামলার কী প্রভাব পড়ে এবং ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে নিবৃত্ত করতে পারে কি না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT