খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ প্রদান করেন। গত ১ এপ্রিল এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হলেও দ্রুততম সময়ের মধ্যে আদালত এই রায় ঘোষণা করলেন।আদালত সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল শুনানিকালীন মামলার বাদী ব্যবসায়ী খলিলুর রহমান আদালতকেজানিয়েছিলেন যে, বিএম মোজাম্মেল হক খালাস পেলে তার কোনো আপত্তি নেই। বাদীর এমন বক্তব্যের প্রেক্ষিতে আদালত রায়ের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন। আজ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতেই বিচারক খালাসের রায় পড়ে শোনান।আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি টানা কয়েক মাস কারাগারে রয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT