খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়াল ইরান!
  তেরখাদায় এমপি হেলালের নির্দেশে খাল পরিষ্কারে মাঠে বিএনপি নেতা মিল্টন মুন্সি
  রূপসায় ছেলের হাতে মা খুন, ছেলে আটক” 
  মণিরামপুর “পরিবার স্বেচ্ছাসেবী” সামাজিক সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
  যুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট
  তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান
  হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন
  এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’, জামায়াত আমিরের ক্ষোভ
  নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান
  নগরীতে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, বিপুল সরঞ্জাম ও গাঁজা উদ্ধার

শেখপুরা-শিয়ালী খেয়াঘাটে সাধারণ জনগণের দুর্ভোগ.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার//
খুলনার রূপসা উপজেলার শিয়ালী ও তেরখাদা উপজেলার শেখপুরা এলাকার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা হল শেখপুরা- শিয়ালী খেয়াঘাট। তবে, এই খেয়াঘাটে মাত্র একটি নৌকা দিয়ে হাজারো মানুষের পারাপার চালানো হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে একটি সিন্ডিকেটের মাধ্যমে ঘাটটির পরিচালনা করা হতো। বর্তমানে জনপ্রতি ৫ টাকা ভাড়া আদায় করা হয়, কিন্তু সেবার মান অত্যন্ত খারাপ। বিশেষ করে, সন্ধ্যার পর যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।দুই পাড়ের ভুক্তভোগী জনগণ দ্রুত এই খেয়াঘাটে অতিরিক্ত ইঞ্জিনচালিত নৌকা সংযোজন, যাত্রীসেবায় শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ, ভাড়া আদায়ে স্বচ্ছতা, ঘাট পরিচালনায় অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন।তারা আরও বলেছেন, শেখপুরা-শিয়ালী খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণ করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমে যাবে।ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় জনগণ বিভিন্ন সময়ে আন্দোলন করেছে। তারা বলছেন, এই ব্রিজ নির্মাণ করা হলে শুধু শিয়ালী ও শেখপুরা নয়, আশেপাশের আরও কয়েকটি এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পণ্য পরিবহনও বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার ৩ এপ্রিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT