খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
  রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী
  নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু
  ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক ঘেরাবেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ,৭টি পরিবার অবরুদ্ধ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :সাফ অ-২০ টুর্নামেন্টে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে নেপালকে হারায়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন মানিক।২০২৪ সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছিল। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকেই অনেক আক্রমণ হচ্ছিল। গোল পেতে দশ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মোর্শেদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। এতে মালে স্টেডিয়ামের গ্যালারী গোল উৎসবে মাতে। মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসী দর্শক রয়েছেন অনেকে।দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিট নেপাল বাংলাদেশের উপর যথেষ্ট চাপ রাখে। গোলের কয়েকটি আক্রমণ করলেও গোলরক্ষক মাহিন অবশ্য ভালো সেভ করেছেন। বাংলাদেশও পক্ষান্তরে আক্রমণ করেছে। দুই দলই দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে। রোনানের ভাই ডেকলানকে ম্যাচের শেষের দিকে নামিয়েছেন কোচ মিশু। ডেকলান ভাই রোনানকে বক্সের মধ্যে ভালো পাস দিয়েছিলেন। রোনানের শট নেপালের ডিফেন্ডারে প্রতিহত হয়ে কর্ণার হয়।৬ মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান-মোর্শেদরা ফাইনালে উঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা উল্লাস করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT