খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০ শতাংশ মানুষ হ্যা এর পক্ষে ভোট দিয়েছেন। বিএনপি নিজেও এ নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে। দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছেন।শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এনসিপির সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান সেখানে জিয়াউর রহমানকে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলা যায় না। সুতরাং তারা সংবিধান কেউ মানছেন কেউ মানছেন না।তিনি বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখানে সংবিধানের দোহাই দিলে আস্থার সংকট হবে। তখন এগুলো রাজপথে গড়াবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT