খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
  রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী
  নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু
  ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক ঘেরাবেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ,৭টি পরিবার অবরুদ্ধ

তিন দিক থেকে হামলা, দিশেহারা ইসরায়েল

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। একযোগে তিনটি ভিন্ন দিক থেকে হামলার মুখে পড়েছে ইসরায়েল। ইরান, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহর আক্রমণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে জেরুজালেমের কাছে ইশতাওল শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।সামরিক বাহিনীর তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি ক্লাস্টার বোমা নয়, বরং সাধারণ ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন এবং প্রায় ১৫০ মিটার এলাকায় ভবন ও একটি পার্কিং লটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এরই মধ্যে, শনিবার সকালে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশপাশের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার ফলে পুরো অঞ্চলে সাইরেন বেজে ওঠে। হুতিরা দাবি করেছে, তারা “সংবেদনশীল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো” লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর হতাহতের ঘটনাও বেড়েছে। শুক্রবার ও শনিবার রাতভর সংঘর্ষে দুইজন সেনা গুরুতর আহত এবং সাতজন মাঝারি ধরনের আহত হয়েছেন। এক ঘটনায় হিজবুল্লাহর ছোড়া অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রে দুইজন কর্মকর্তা আহত হন। অন্যদিকে, রাতের হামলায় রকেট ও ড্রোন হামলায় আরও কয়েকজন সেনা আহত হন।বিশ্লেষকরা বলছেন, একসঙ্গে তিনটি ফ্রন্টে হামলার এই পরিস্থিতি ইসরায়েলের জন্য বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা দ্রুত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT